Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুল আজানঃ যে কাতার পুরা না করে তার গুনাহ সম্পর্কে

باب إِثْمِ مَنْ لَمْ يُتِمَّ الصُّفُوفَ

حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، قَالَ أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ الأَنْصَارِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَدِمَ الْمَدِينَةَ فَقِيلَ لَهُ مَا أَنْكَرْتَ مِنَّا مُنْذُ يَوْمِ عَهِدْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَا أَنْكَرْتُ شَيْئًا إِلاَّ أَنَّكُمْ لاَ تُقِيمُونَ الصُّفُوفَ‏.‏ وَقَالَ عُقْبَةُ بْنُ عُبَيْدٍ عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ قَدِمَ عَلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ الْمَدِينَةَ بِهَذَا‏.‏

পরিচ্ছেদ: যে কাতার পুরা না করে তার গুনাহ সম্পর্কে

অনুবাদ: হযরত আনাস ইবনে মালেক (রা.) মদিনায় আগমন করলে তাঁকে জিজ্ঞেস করা হলো, আমাদের মধ্যকার কি কি কাজকে আপনি আল্লাহর রাসূল (সা.)-এর যুগের কাজের পরিপন্থি বলে মনে করেন? তিনি বললেন, তোমরা নামাজে কাতার ঠিক করো না এ কাজটি ব্যতীত আর কোনো পরিপন্থি কাজ আমি দেখছি না। উকবাহ ইবনে উবাইদ বুশাইর ইবনে ইয়াসার থেকে বর্ণনা করেছেন যে, এই জিনিসটি নিয়েই আনাস মদিনায় আগমন করেছিলেন।

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য مَا أَنْكَرْتُ شَيْئًا إِلاَّ أَنَّكُمْ لاَ تُقِيمُونَ الصُّفُوفَ -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ১০০ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

শিরোনামের উদ্দেশ্য: এ বাবে ইমাম বুখারী তার মনোভাব স্পষ্ট করে দিয়েছেন যে, তার মতে কাতার সোজা করা ওয়াজিব। কেননা, আনাস (রা.)-এর অস্বীকৃতি দ্বারা ইমাম বুখারী দলীলগ্রহণ করেছেন যে, আনাস (রা.)-এর  অস্বীকৃতি ছিল গুনাহের কারণে।

তাছাড়া নবী করীম (সা.) কাতার সোজা করার প্রতি গুরুত্ব প্রদান করা, এবং তিনি বলেছেন صلوا كما رأيتموني اصلي এ সমস্ত দলীল দ্বারা তিনি দলীলগ্রহণ করেছেন।

তাছাড় হযরত আনাস (রা.) স্বয়ং নবী করীম (সা.)-এর কওল বর্ণনা করেছেন:سوُّو صفوفكم এতে امر-এর সীগাহ রয়েছে, যা ওয়াজিব হওয়াকে বুঝায়।

ইমাম বুখারী এ শিরোনারে শব্দ اثم গুনাহ উলে­খপূর্বক শিরোনাম কায়েম করে নিজের উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছেন যে, কাতার সোজা করা ওয়াজিব।

জুমহূর ইমামগণের মাযহাব পূর্বে বর্ণিত হয়েছে যে, তা হলো সুন্নাতে মুয়াক্কাদা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.